পশ্চিমবঙ্গে বিজেপি কি কাউকে সুবিধা পাইয়ে দিতে চাইছে?

Total Reads: 24

আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি নিজের জয়লাভের রাস্তা নিজেই ধ্বংস করে দিয়েছে। বিজেপির রাজ্য নেতৃত্ব প্রথম থেকেই গত বিধানসভার ভোট প্রাপ্তির নিরিখে বারে বারে একটি কথাই বলে আসছিল আর সেটা হলো ক্ষমতাসীন তৃণমূল থেকে বিজেপির তফাৎ। আর সেটা ছিল মাত্র 60 লক্ষ ভোট এর ব্যবধান।

এবং SIR সম্পর্কে তাদের ধারণা ছিল যে তারা সব ঠিক করে ফেলবে। কিন্তু বিজেপির নেতৃত্ব কিভাবে এই কথা বলছিল বা কিসের ভিত্তিতে বলছিল তা ঠিক মতো বোধগম্য হচ্ছিল না। কারণ কোন আইন কারোর কথা শোনে না আইনকে একমাত্র আইন দিয়েই কাটতে হয়।

SIR এ বিজেপির মতুয়া গড় সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে গেছে। ফলে পশ্চিমবঙ্গে 14-28 টি মতুয়া অধ্যুষিত আসনে বিজেপির ভরাডুবির আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া SIR প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের অবাঙ্গালী ভোটার যাদের নিজস্ব রাজ্যে ভোটের অধিকার রয়েছে তারা দুই দিকেই আগে ভোট দিতো তাদের নাম পশ্চিমবঙ্গে বাদ হতে চলেছে। ফলে বিজেপির নিজস্ব ভোটব্যাঙ্ক বলে পরিচিত যে শ্রেনী তার একরকম দফারফা অবস্থা।

এছাড়া দার্জিলিং এ যে নেপালিরা থাকে তাদের বেশিরভাগই নেপাল থেকে আসা অনুপ্রবেশকারী তাদের নাম ও বাদ হতে চলেছে। ফলে দার্জিলিং এ বিজেপির শক্ত দূর্গের ভিত নড়বড়ে হয়ে যেতে পারে।

পশ্চিমবঙ্গে হিন্দু বাঙ্গালী ভোটের প্রায় 35% ব্রাহ্মণ। এই ভোটের একটি বড় অংশ বিজেপির দিকে ছিল। কিন্তু SIR প্রক্রিয়ায় ব্রিটিশ রাজের পরিবর্তন ঘটানো পদবীর গেড়োয় সেই অংশ ভীষণ ভাবে বিজেপির উপর ক্ষিপ্ত ও বিরক্ত। ফলে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ভোট যে বিজেপি কে শান্তি দেবে না সেটা সহজে অনুমেয়।

কায়স্থ ভোট পশ্চিমবঙ্গে 13% এর মধ্যে। জাতি বিভাজনের নিরিখে পূর্ব বঙ্গীয় কায়স্থরা পশ্চিমবঙ্গীয় কায়স্থের তুলনায় 4 গুন। যাদের বহু মানুষ‌ই SIR এর ফলে ভোটদানের অধিকার হারাতে পারে। ফলে এই অংশের ভোট যে বিজেপি কতটা পাবে সেকথা এখনো বলা যাচ্ছে না।

উপরি পাওনা 2026 কেন্দ্রীয় বাজেট। এবারের বাজেট উচ্চ মধ্যবিত্ত থেকে ধনী মানুষকে সুবিধা দিতে তৈরি করা হয়েছে। ফলে নিম্ন বর্গিয় থেকে মধ্যবিত্ত অব্দি মানুষের নাভিশ্বাসের কোন সমাধান হয়নি। সুতরাং এদের ভোট কতোটা বিজেপির দিকে যাবে তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। মনে হয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আগে থেকেই এই বিষয়টি সুস্পষ্ট ভাবে জানতেন। ফলে বাজেটে পশ্চিমবঙ্গে সেরকম কোন অনুদান দেখা যাচ্ছে না। আর অহিন্দু ভোট বিজেপি সেরকম কিছু একটা পাচ্ছে না ফলে তাদের নিয়ে আলোচনা দীর্ঘায়িত করার কোনো অর্থ নেই।

এখনি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কি ফলাফল করতে চলেছে তা বলার সময় এখনো আসেনি। সর্বশেষে এটুকু বলা যায় বিজেপির কালীদাসের ন্যায় আচরণ একটি বৃহৎ ভরাডুবি কে ইঙ্গিত করছে।

Share:

About The Author


Discover more from Metro Talks

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply