কংগ্রেসের আগামী বিধানসভায় একলা চলার সিদ্ধান্ত কি হঠকারী?

Total Reads: 18

কংগ্রেস পশ্চিমবঙ্গে 2026 এর বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আদ্যৌ কি কংগ্রেসের একা লড়াই করার ক্ষমতা রয়েছে?

এর উত্তর পেতে গেলে গত বিধানসভা নির্বাচনের ফলাফল গুলো পর্যালোচনা করতে হবে। 2011 এর পরবর্তী 2016 বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 44 টি আসন তখন বাম ও কংগ্রেসের মহাজোট হয়েছিল।

এই জোটে কংগ্রেসের লাভ হলেও বামফ্রন্ট এর ভরাডুবি হয়। বাম এবং কংগ্রেস চিরশত্রু তাদের জোটে বাম ভোটারদের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নেয়। একমাত্র যারা ডেডিকেটেড বাম ভোটার তারা ভোট দিয়েছিল ফলে যে সমস্ত জায়গায় কংগ্রেস বাম ভোটের কারণে হারতো সেখানে কংগ্রেসের লাভ হয়। কিন্তু বাম ভোটের বিরুদ্ধে যেখানে কংগ্রেস মাইনরিটি সেখানে বামফ্রন্ট সম্পূর্ণ পর্যদুস্ত হয়।

বামের কংগ্রেসের সাথে আঁতাতের ফলে বিশাল সংখ্যক বাম ভোট যারা কংগ্রেস ও তৃণমূল বিরোধী তারা তৃতীয় একটি মাইনরিটি শক্তি অর্থাৎ বিজেপির শরনাপন্ন হয়। 2016 এর পর থেকে ভোটের ফলাফল বিশ্লেষণ করলে এটা বোঝা যাবে যে কিভাবে বাম ভোট বিজেপির দিকে চলে গেছে।

তৃনমূলের 2026 এ অবস্থা খুব একটা ভালো নয়। বিশেষতঃ SIR এর পরবর্তী পর্যায়ে। একটি ভালো সংখ্যক ডেডিকেটেড ভোট কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে কংগ্রেস যদি একলা লড়াই করে তাহলে বাম বিরোধী কংগ্রেস ভোট বামের সাথে সমঝোতার কারনে তৃনমূলের কাছে চলে গিয়েছিল সেই ভোটের কংগ্রেসের কাছে ফিরে আসার সম্ভাবনা সুস্পষ্ট।

বাম উল্টোপাল্টা সমীকরণের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এতে বামেদের 2026 এর পর আর অস্তিত্ব থাকবে না এটা বোঝাই যাচ্ছে। বিজেপির 2026 জেতার কোন ইচ্ছা নেই, তারা ইতিমধ্যেই রনে ভঙ্গ দিয়েছে। এমতাবস্থায় বিজেপির দিকে যে বাম ভোটের অংশ গিয়েছিল তাদের একটি অংশ SIR পর্বে ভোটাধিকার হারাতে পারে। কিন্তু বাকি অংশ বামের কাছে ফিরতে পারে যদি বামেরা একলা চলার সিদ্ধান্ত নেয়। নচেৎ সেই অংশ বিজেপিতেই থেকে যাবে।

কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এরকম কোন ইঙ্গিত নেই, তবে তার কিছু আসন পুনরুদ্ধার করতে পারে। এমনকি আগামী দিনে বিজেপি কে আটকাতে তৃণমূলকে বাইরে থেকে বা ভিতর থেকে সমর্থন করতে পারে।

About The Author


Discover more from Metro Talks

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply